Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবসে শেখ রাসেল পরিষদের শিক্ষা উপকরণ বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে দক্ষিণ সুরমার সিলাম ইউপির আকিল শাহ্ এন্ড ফুলতলী (র) কেজি স্কুলে শনিবার দুপুরে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

স্কুলটির সহকারী প্রধান শিক্ষক শওকত আহমদের সভাপতিত্বে ও সাহিত্যকর্মী লাহিন নাহিয়ানের পরিচালনায় আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ডাঃ রকিবুল হাসান জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে রাসেল শিশু কিশোর পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, স্কুলটির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাষ্টার, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাওসার আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শেখ রাসেল নেতা জয়ন্ত গোস্বামী, সেলিম হাসান, খালেদ হাসান রাসেল, তোফায়েল আহমদ তুহিন, শিক্ষকের মধ্যে বক্তব্য রাখেন সাফওয়ান আহমদ, মো.জুবেল আহমদ তালুকদার প্রমুখ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে স্কুলটির ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক বিভিন্ন গান পরিবেশন করে। আলোচনা পর্ব শেষে ছাত্রছাত্রীদের হাতে শিক্ষা উপকরণগুলো তোলে দেন উপস্থিত অতিথিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.