Sylhet Today 24 PRINT

কম্পিউটার সমিতি সিলেট শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৬

বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে সিলেট নগরীর একটি হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী। সেক্রেটারী এএসএমজি কিবরিয়ার পরিচালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মুহাম্মদ বিন আব্দুর রশিদ। এসময় সমিতির ২০১৬-১৭ এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সমিতির জয়েন্ট সেক্রেটারি আবু সাঈদ মো. তায়েফ, কোষাধক্ষ পার্থ চৌধুরী,  নব নির্বাচিত কমিটির চেয়ারম্যান মো. মুজিবুর রহমান স্বাধীন, ভাইস চেয়ারম্যান মো. কবির খাঁন, সেক্রেটারি মোহাম্মদ বিন আব্দুর রশীদ, কোষাধ্যক্ষ তারেক হাসান, সদস্য আহমেদ মাসুদ হায়দার জালালাবাদী, মোহাতির উল্লা ও মো. ইয়াহইয়া।

সভার সমাপনী বক্তব্যে রন সমিতির চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী বলেন, আগামী নেতৃত্ব সংগঠনকে আরো শক্তিশালী করবে। তারা সিলেটে তথ্য প্রযুক্তিকে এগিয়ে নিতে বলিষ্ট ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.