সিলেটটুডে ডেস্ক | ২৯ মার্চ, ২০১৬
মঙ্গলবার বিকেলে দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় হিজড়া কল্যাণ সংস্থার সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। এসময় তাদের সাথে মতবিনিময় কালে তাদের কর্মসম্পর্কে ধারণা নেন এবং তিনি তাদের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়া, মেঘলা হিজড়া, শিক্ষা শিকদার, ময়না, বিড়টি, আলেয়া, বৃষ্টি, প্রিয়া, কৃৃষ্ণা, দিপালী ইসলাম প্রমূখ।