Sylhet Today 24 PRINT

সিলেটে সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের আত্মপ্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৬

মানবাধিকার, সামাজিক উন্নয়ন সর্বোপরি মানব কল্যাণমূলক কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের কিছু সংখ্যক উদ্যমী যুব ও তরুনদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (এসডিএফ)” এর আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে বুধবার (৩০ মার্চ) দুপুরে সিলেট নগরীর একটি হোটেলে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উদীয়মান সংগঠক আবদুল কাইয়ুম। সভায় দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ছাত্রনেতা আবদুল কাইয়ুমকে সভাপতি, প্রভাষক মো. মাকসুদ আলমকে সিনিয়র সহ-সভাপতি, মো. সাইদুর রহমান রাজুকে সহ-সভাপতি, ডা. এহসানুল হক মারুফকে সাধারণ সম্পাদক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজওয়ানুল করিমকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি  আব্দুল মজিদ সেলিম, যুগ্ম সম্পাদক ডাঃ মাকসুদুল চৌধুরী রোমান্স, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়ছল মাহমুদ, প্রচার সম্পাদক আবুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ রিনা বেগম, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রুহেল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক ডাঃ আরিফ রেজা, বৈদেশিক যোগাযোগ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন।

কমিটির দপ্তর সম্পাদক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক এবং ৪ টি সদস্য পদসহ মোট ৭টি পদ পরবর্তী সভায় ঘোষনা করা হবে।

সভায় বক্তারা সামাজিক সমস্যা সমাধান, সামাজিক উন্নয়ন সর্বোপরি মানবসেবামূলক কার্যক্রম পরিচালনায় “সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম”কে সহযোগিতা করতে সকলের প্রতি আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.