Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নিন্দা অাহাদ খান জামালের

সিলেটটুডে ডেস্ক |  ৩১ মার্চ, ২০১৬

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অাব্দুল অাহাদ খান জামাল।

এক বিবৃতিতে তিনি বলেন, অাওয়ামীলীগ এবং বর্তমান অবৈধ সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতান্ত্রিক অান্দোলনের অাপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসা  পরায়ন হয়ে হয়রানির হীন উদ্দেশ্যে  মিথ্যা  মামলায় জর্জরিত করছে। তিনি বলেন সকল ভয় ভীতি উপেক্ষা করে বেগম খালেদা জিয়া জনগণের পাশে থেকে বার বার প্রমাণ করেছেন তিনি জনগণের নেত্রী। সুতরাং কোন ষড়যন্ত্রই বেগম খালেদা জিয়াকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ।

বিবৃতিতে  তিনি অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় এর পরিণতি ভয়াবহ হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.