Sylhet Today 24 PRINT

সিলেটে ৮ম বইপড়া উৎসবের পরীক্ষা আগামী ৮এপ্রিল

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ এপ্রিল, ২০১৬

সিলেটে  ৮ম বইপড়া উৎসবের প্রতিযোগিতামূলক পরীক্ষা আগামী ৮ এপ্রিল, শুক্রবার অনুষ্ঠিত হবে।

সকাল ১০টায় নগরীর দরগাহ মহল্লাস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে এ পরীক্ষা হবে। পরীক্ষায় সব প্রতিযোগীকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষার্থীরা এ বছরের নির্বাচিত গ্রন্থ শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক অমর উপন্যাস দুই সৈনিকর ওপর এ পরীক্ষায় অংশ নেবেন।

পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইপড়া উৎসবের উদ্বোধন করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে ৪শ শতাধিক শিক্ষার্থীর হাতে নির্বাচিত গ্রন্থটি তুলে দেয়া হয়।

‘জ্ঞানের আলোয় অবাক সূর্যোদয়!/ এসো পাঠ করি/ বিকৃতির তমসা থেকে/ আবিষ্কার করি স্বাধীনতার ইতিহাস’ স্লোগান সামনে রেখে যুগান্তর স্বজন সমাবেশ গত আট বছর যাবত এ বইপড়া উৎসবের আয়োজন করে আসছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.