Sylhet Today 24 PRINT

ডিজিটাল উদ্ভাবনী মেলায় সিলেট জোনাল সেটেলমেন্ট অফিস শ্রেষ্ঠ দপ্তর নির্বাচিত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৬

ডিজিটাল উদ্ভাবনী মেলার সিলেট বিভাগীয় পর্যায়ে ই-সেবা প্রদানে সিলেট বিভাগের মধ্যে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিস শ্রেষ্ঠ দপ্তর হিসেবে নির্বাচিত হয়েছে। গত  শনিবার থেকে নগরীর রিকাবীবাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে শুরু হওয়া দুইদিনব্যাপী এ মেলায় অর্ধশত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সিলেট জোনাল সেটেলমেন্ট অফিস শ্রেষ্ঠ দপ্তর নির্বাচিত হয়।

মেলার শেষদিন রবিবার রাতে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি, মন্ত্রীপরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত সচিব এন এম জিয়াউল আলম এর কাছ থেকে শ্রেষ্ঠ দপ্তরের পুরস্কার গ্রহণ করেন সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসার সুব্রত পাল চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মিজানুর রহমান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.