Sylhet Today 24 PRINT

মদন মোহন কলেজে সামাজিক সংগঠন নব উত্থান’র আত্নপ্রকাশ

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৬

মদন মোহন কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিবিএ হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা শাখার উদ্যোগে সামাজিক সংগঠন 'নব উত্থান' গঠন করা হয়েছে।

শনিবার বিকালে মদন মোহন কলেজের লামাবাজার ক্যাম্পাসের শহীদ মিনারে এক মত বিনিময়ের মাধ্যমে সংগঠনটি 'আলোকিত আগামীর প্রত্যাশায়' উদ্দেশ্যে গঠন করা হয়েছে। মত বিনিময়ে বক্তব্য রাখেন নাহিদ, আশরাফ, আবির, আকিয়ার, তাহসীন, ফুয়াদ, সৈয়দ তানভীর, এমদাদ, সুহেল রানা, রুহিত, মুন্নি, জূই, জুনেদ, আরিফ, অর্নব, রুমেল, নাইম, মারজান সহ আরো অনেকে। এতে সংগীত পরিবেশন করেন প্রিয়তোষ সূর্য।

প্রসঙ্গত গত ১ এপ্রিল কলেজের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র আবদুল্লাহ সানিকে আহ্ববায়ক করে সংগঠনের ১০ সদস্যের আহ্ববায়ক কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, কলেজের বিবিএ অনার্স হিসাববিজ্ঞান ডিপার্টমেন্টের ছাত্র আকিয়ারের ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এবং একই শাখার ছাত্র নাহিদের উদ্যোগে মূলত সংগঠনটি প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে আত্নপ্রকাশ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.