Sylhet Today 24 PRINT

ব্যতিক্রমী অায়োজনে নববর্ষ উদযাপন করলো সিলেট সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৬

পথশিশু ও দুস্থঃদের মধ্যে খাবার বিতরণ করে নববর্ষ উদযাপন করল সিলেট সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরাম (এসএসডিএফ)।

পহেলা বৈশাখ দুপুরে সংগঠনটির উদ্যোগে সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ৪০ জন পথশিশু ও দুস্থঃদের মধ্যে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট সোশ্যাল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি মোঃ আবদুল কাইয়ুম, সহ সভাপতি মোঃ সাইদুর রহমান রাজু, সাধারণ সম্পাদক ডাঃ এহসানুল হক মারুফ, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল করিম, সহ সাংগঠনিক সম্পাদক ফয়ছল মাহমুদ, প্রচার সম্পাদক আবুল হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ রিনা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান আহমদ, সদস্য মোঃ কামরুজ্জামান, তানিমুল ইমলাম তানিম, ইকবাল হোসেন প্রমুখ।

খাবার বিতরণকালে সংগঠনের সভাপতি আবদুল কাইয়ুম বলেন, বাঙালির ঐতিহ্যের ধারক ও বাহক পহেলা বৈশাখ। আনন্দ উৎসবের মধ্যদিয়ে আমরা নতুন বছরকে বরণ করে থাকি। তাই সমাজের অসহায় গরিব কিংবা পথশিশুদের মধ্যে সেই আনন্দ ভাগ করে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তিনি সকল গ্লানি দূর করে নতুন বছরটা সকলের জন্য সুন্দর, আনন্দময় ও সফলতায় ভরে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.