Sylhet Today 24 PRINT

তনু হত্যাকারীদের ফাঁসির দাবিতে ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাবের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকারীদের ফাঁসির দাবীতে বুধবার (১৩ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব সিলেট বিভাগের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে সিলেটের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশনেন।

ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব সিলেট বিভাগের সভাপতি নাহিদ উদ্দিন জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ইকু, চ্যানেল এস ইউ.কের বিশেষ প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট শাখার সভাপতি শাহীন আহমদ খান, ভয়েস আমেরিকা ফ্যান ক্লাবের সহ-সভাপতি জুনেদ আহমদ চৌধুরী, সৈয়দ সদরুল ইসলাম সাগর, সুহেল আহমদ, সাধারণ সম্পাদন বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন রাসেল, সাংবাদিক আলী মোস্তফা সরকার, বদরুল ইসলাম লস্কর, বাবর লস্কর, রুহুল ইসলাম মিটু, শিক্ষক মইনুল হক, শিক্ষক এমরান আহমদ, মিছবাহ উদ্দিন আহমদ, আরিফ আহমদ, জাবের আহমদ, নারী নেত্রী রাবেয়া আক্তার রিয়া, আসমাউল হুসনা খান, নাজমা বেগম, হুসনা বেগম, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল ইসলাম দুলাল প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.