Sylhet Today 24 PRINT

চমনের মুক্তির দাবি জেলা ও মহানগর ছাত্রদলের

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৬

জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ চমন কে পুলিশ কর্তৃক অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল ।

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ ,সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান এক যুক্ত বিবৃতিতে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সাহেদ আহমদ চমন কে শর্তহীন মুক্তি প্রধানের দাবী জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.