Sylhet Today 24 PRINT

রাহাত ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেয়েছে

সিলেটটুডে ডেস্ক  |  ২১ এপ্রিল, ২০১৬

২০১৫ সালের প্রাথমিক সমাপনি পরীক্ষার (পিএসসি) ফলাফলের উপর ভিত্তি করে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল থেকে তাসনীমুল হাসান রাহাত ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি লাভ করেছে। সে ২০১৫ সালের প্রাথমিক সমাপনি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল।

রাহাত বড়লেখার বিশিষ্ট সাংবাদিক লিটন শরীফ ও বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ষ্টাফ নার্স  খাদিজা আক্তারের বড় পুত্র। রাহাত বড় হয়ে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.