সিলেটটুডে ডেস্ক | ২৭ এপ্রিল, ২০১৬
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ১নং ফতেপুর ইউনিয়নে বাবু নকুল চন্দ্র দাশের নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের নেতা কর্মীরা।
গত সোমবার (২৫ এপ্রিল) গণসংযোগ করেন।
গণসংযোগ শেষে এক পথা সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার মটর সমিতির সহ-সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুনের সঞ্চালনায় পথ সভায় বক্তারা বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিন। মনে রাখবেন নৌকা মার্কা হলো স্বাধীনতার প্রতীক এবং গণতন্ত্রের প্রতীক। তাই বাংলাদেশের চলমান অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে যুদ্ধাপরাধী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে আগামীতে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
পথ সভায় সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নয়ন দাশ বলেন, আগামী প্রজন্মকে একটি সুখী সমৃদ্ধিশালী ডিজিটাল বাংলাদেশ উপহার দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এই মুহূর্তে যদি আপনারা স্বাধীনতার স্বপক্ষে ঐক্যবদ্ধ না থাকেন তাহলে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে এ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠবে।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা সুমন চৌধুরী, অপুর্ব, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা স্বপন কান্তি দাস,রনি দাস, ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা সালমান,অপু,টিপু প্রমুখ।