Sylhet Today 24 PRINT

নাট্যকার শমসের হোসেইনের মৃত্যুতে উদীচীর শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৮ মে, ২০১৬

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা, নাট্যকার, অভিনেতা নাট্যনির্দেশক ম. শমসের হোসেইনের শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠি সিলেট জেলা সংসদ। শমসের হোসেইনের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানানো হয়।

শমসের হোসেইন রবিবার দুপুরে মৃত্যুবরণ করেন। সন্ধ্যায় উদীচীর পক্ষ থেকে প্রেরিত এক শোকবার্তায় উল্লেখ করা হয়-

গুণী এই নাট্যজন ১৯৭৬ সাল থেকে আমৃত্যু উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের সাথে যুক্ত ছিলেন। তাঁর নির্দেশনায় উদীচী’র সেই সুর, চেয়ার সমাচার, খৎনা, ভানুমতির খেল, তৃতীয় পক্ষ, কেনারাম বেচারামসহ অনেক নাটক মঞ্চস্থ হয়েছে। স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সকল প্রগতিশীল আন্দোলনে তিনি আমৃত্য সক্রিয় ছিলেন। তাঁর প্রয়াণে সিলেটের নাট্যাঙ্গন একজন অভিভাবক হারালো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.