Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিশ্ব মা দিবস পালিত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৬

বিশ্ব মা দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (৮ মে) সকাল ১১ টার সময় কালীঘাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রীমঙ্গলের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিরা ভাইস চেয়ারম্যান মিসেস হেলেনা চৌধুরী।

আলোচনা সভায় এনজিও কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের পরিদর্শিকা, স্কুল শিক্ষকসহ স্থানীয় দুস্থ মায়েরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.