Sylhet Today 24 PRINT

মাহিউদ্দিন সেলিমকে সিলেট ব্যাডমিন্টন একাডেমির অভিনন্দন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ মে, ২০১৬

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিমকে অভিনন্দন জানিয়েছে সিলেট ব্যাডমিন্টন একাডেমি।

সোমবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে মাহি উদ্দিন সেলিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট ব্যাডমিন্টন একাডেমির কর্মকর্তারা। এসময় মাহিউদ্দিন সেলিমের নেতেৃত্বে দেশের ফুটবল ও সিলেটের ক্রীড়াঙ্গন এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন ব্যাডমিন্টন একাডেমির কর্মকর্তারা।

অভিনন্দনের জবাবে মাহিউদ্দিন সেলিম বলেন, বাফুফের সদস্য হওয়া কেবল আমার জন্য নয় সিলেটবাসীর জন্যই এক বিরল সম্মান। এই দায়িত্ব পালনে আমি সকলের সহযোগীতা চাই। বাংলাদেশের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে চাই।

শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিজিত চৌধুরী ও এডভোকেট নিজাম উদ্দিন। সিলেট ব্যাডমিন্টন একাডেমির পক্ষ থেকে উপস্থিত ছিলেন পরিচালক শিব্বির আহমদ, নাজিয়া শারমিন জেনি, রুকসানা আহমদ, সালমান খান, মেহবুব আহমদ, মো. আরিফ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.