Sylhet Today 24 PRINT

গ্রামীণফোনের সাথে চুক্তি নবায়ন করলো সিলেট ক্লাব

সিলেটটুডে ডেস্ক |  ১১ মে, ২০১৬

মোবাইল অপারেটর গ্রামীণফোনের সাথে বিজনেস সলিউশনস চুক্তি নবায়ন করেছে সিলেট ক্লাব।

সম্প্রতি সিলেট শহরতলীর বিমানবন্দর এলাকার সিলেট ক্লাব কার্যালয়ে এ চুক্তি নবায়ন করা হয়।

সিলেট ক্লাব এর সভাপতি শমসের জামাল এবং গ্রামীণফোনের সিলেট সার্কেল হেড সাজ্জাদ হাসিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

এসময় সিলেট ক্লাব এর সহ সভাপতি আফজাল রশিদ চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর মুহিতুল বারি মুহিত, এডমিন ডিরেক্টর মুজিবুর রব বাবুল এবং গ্রামীণফোনের সিলেট নেটওয়ার্ক অপারেশন হেড মো. ফিরোজ উদ্দিন, সিলেট এন্টারপ্রাইজ হেড মোহাম্মদ জাবেদ চৌধুরী, অ্যাকাউন্ট  ম্যানেজার বিজনেস সেলস আবিদ হোসেন ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গ্রামীণফোন এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সিলেট ক্লাবের টেলিকমিউনিকেশন প্রয়োজনীয়তায় সকল ধরনের সহযোগিতা প্রদান করবে বলে গ্রামীণফোনের পাবলিক রিলেশন্স কর্মকর্তা তানভীর আহমেদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.