Sylhet Today 24 PRINT

বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ মিছিল

সিলেটটুডে ডেস্ক  |  ১৪ মে, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

গতকাল শনিবার নগরী চৌহাট্টা পয়েন্টে থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিকাবীবাজার পয়েন্টে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আহমেদ শাহীন, ছায়েদ আহমদ কাবেরী, এস.এম জুয়েল, ছাদেক আহমদ ফারুকী, সুমেল আহমদ, আক্তার হোসেন, রশেদ খান, শফিক, রাসেল, মিজান, ছাব্বির, সৈয়দ এমরান, সুয়েব আহমদ, জুম্মান আহমদ, আলী মুছান্না চৌধুরী, শাহান আল মাহমুদ খান, মুক্তার আহমদ, জয়নাল আহমদ, হেলাল আহমদ, সুহাগ আলী, বেদন আহমদ, মুফাজ্জল, কাশেম, দীপু, আতিক, বাসিত, আব্দুল্লাহ, প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.