Sylhet Today 24 PRINT

মাহা-ইমজা মিডিয়া কাপ শুরু হচ্ছে ২৫ মে

সিলেটটুডে ডেস্ক |  ১৬ মে, ২০১৬

সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন আয়োজিত মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে টিম এন্ট্রির সময় বৃদ্ধি করা হয়েছে। আগামী ২০ মে পর্যন্ত এই টুর্নামেন্টে টিম এন্ট্রি করানো যাবে।

সোমবার রাতে জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় । সভায় ২৫ মে থেকে টুর্ণামেন্ট শুরুরও সিদ্ধান্ত হয়।

টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ফয়সল আহমদ মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইমজা’র সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য আবদুল মুকিত, মঈন উদ্দিন মন্জু, মান্না চৌধুরী, দেবাশীষ দেবু, আব্দুল আহাদ, সাদিকুর রহমান সাকি, আহবাব মোস্তফা, মারুফ আহমদ প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে টুর্নামেন্টের প্রথম পর্ব লীগ পদ্ধতিতে আয়োজন ও প্রতিটি খেলা ১০ ওভারের হওয়ার সিদ্ধান্ত হয়। প্রত্যেক দলে ৯ জন করে খেলোয়াড় অংশ নিতে পারবেন। ২১ মে’র মধ্যে অঙশগ্রহণকারী সকল দলকে খেলোয়াড় তালিকা জমা দিতে পারবেন। প্রতিটি দল ১৪ জন খেলোয়াড়ের তালিকা জমা দিতে পারবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.