Sylhet Today 24 PRINT

হিরণ মাহমুদ নিপুর মুক্তির দাবীতে এমসি, সরকারী কলেজ ছাত্রলীগের মিছিল

নিউজ ডেস্ক |  ১৭ মে, ২০১৬

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এমসি ও সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ।

মিছিলটি সোমবার (১৬ মে) দুপুরে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে ধোপাদীঘির পারে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, এম সি কলেজ ছাত্রলীগ নেতা টিটু চৌধুরী, সজীব চৌধুরী, জেলা ছাত্রলীগের গণ শিক্ষা বিষয়ক সম্পাদক কনক পাল অরুপ, সদস্য জৌর্তিময় দাস সৌরভ, এম সি কলেজ ছাত্রলীগ নেতা অনুপম তালুকদার। এ সময় তারা হিরণ মাহমুদ নিপুর নিঃশর্ত মুক্তি দাবী করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শামীম আলী, রুবেল আহমদ, রাসেল আহমদ, আলতাফ হোসেন মুরাদ, জয়াশিষ দাস লিটন, শিপু দাস, কানন, রাহি, মতিউর, রবিউল, শিহাব, আনাফ, শুভ্র, কোয়েল, সাফায়াত, মাসুম সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি সয়েফ আহমেদ,গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ সস্পাদক ফাইয়্যাদ আহমেদ জামিল সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তোহা চৌধুরী নাইম চৌধুরী রেজায়ুল হক,শেখ নজরুল ইসলাম রেজুয়ান,আদিত্য ইসলাম সালমান,ওমর মিয়াদ,নাজমুল ইসলাম রাহাত,তারেক আহমেদ,সোহেল আরমান,নাসিম আহমেদ,মুসলেহ উদ্দীন,মামুন আহমেদ,শিমুল খয়ের,হুমায়ুন কবির রুবেল,সাগর সেন,জাকারিয়া প্রমুখ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.