Sylhet Today 24 PRINT

সম-অধিকার ও সম-মর্যাদার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ২২ মে, ২০১৬

সম-অধিকার ও সম-মর্যাদার বিভিন্ন দাবীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখা প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

সংগঠনটি রবিবার (২২ মে) সকাল ১১ টায় দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এই স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি প্রদানের  সময় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল,  সাধারণ সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্তী শুভ্র, পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নন্দন চন্দ্র পাল ও যুগ্ম-সম্পাদক বিশ্বজিৎ দাশ, মনিন্দ্র নাথ, রাজু পাল, অনাথ বন্ধু নাথ, সবুজ বিশ্বাস, সীমান্ত কর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.