Sylhet Today 24 PRINT

এপেক্স ক্লাব অব রোজগার্ডেনের পালাবদল অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৬

এপেক্স ক্লাব অব রোজগার্ডেনের পালাবদল অনুষ্ঠান ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টায় নগরীর জিন্দাবাজারস্থ একটি রেষ্ঠুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নতুন কমিটির সভাপতি জুবের রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্স এডভোকেট রেজাউল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এপেক্স রমিজ উদ্দিন, এপেক্স সাদেকুল ইসলাম, সিলেট জেলা বারের সভাপতি এপেক্স এ কে এম সমিউল আলম, এপেক্স কাইয়ুম চৌধুরী,এপেক্স এডভোকেট আব্দুল হাই কাইয়ুম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, এপেক্স সুমন হোসেন, এপেক্স লায়েক, এপেক্স আবু হানিফ তুহিন, এপেক্স মনির, এপেক্স ইমরান বক্ত, এপেক্স ফজলুল হক, এপেক্স মুরশেদ, এপেক্স নজরুল, এপেক্স সাবুল, এপেক্স পাপ্পু, এপেক্স রনি, এপেক্স আকবর, এপেক্স মাছুম।

 অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান এপেক্স জাহাঙ্গির আলম মাধ্যমে নতুন বোর্ড ২০১৬ ঘোষণা করা হয়। নতুন বোর্ডের দায়ীত্বপ্রাপ্তরা হলেন, এপেক্স জুবের রশিদ (প্রেসিডেন্ট), এপেক্স আবু হানিফ তুহিন,এপেক্স বিলাল আহমদ, এপেক্স ইমরান বক্ত, এপেক্স মনির আহমদ(সেক্রেটারী), এপেক্স সিদ্দিকুর রহমান(ট্রেজারার), এপেক্স লায়েক মাহমুদ( সার্ভিস ডিরেক্টর), এপেক্স পাপ্পু মিয়া (ফেলোশীপ ডিরেক্টর), এপেক্স সামছুল ইসলাম (পাবলিক রিলেশনশীপ ডিরেক্টর), এপেক্স আলমগীর হোসেন(সার্জেন্ট)। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.