Sylhet Today 24 PRINT

সুবিধাবঞ্চিতদের সাথে একবেলা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মে, ২০১৬

সিলেটে সামাজিক সংগঠন 'নব উত্থান' এর উদ্যোগে জিন্দাবাজারের ভোজন বাড়ি রেস্টুরেন্ট এবং দরগা গেট এলাকায় সুবিধাবঞ্চিত পথশিশুদের খাওয়ানো হয়েছে।

রবিবার (২৯ মে) সকালে পথশিশুদের খাওয়ানো হয়।

এতে সহযোগিতা করেছেন সংগঠনের সদস্য আকিয়ার, তাহসীন, আবির, আশরাফ, অলিউর, সানি, মাইদুল, মিনহাজ, এমদাদ, তানভির, রাত্রি, স্নিগ্ধা, নাহিদ প্রমুখ।

সংগঠনের সদস্যরা জানান, উক্ত অনুষ্ঠানে অনেক সদস্যরা সশরীরে উপস্থিত না থাকলেও আর্থিক সহযোগিতা করেছেন।

সংগঠনের সদস্যরা আরো জানান, ভবিষ্যতে আরও বড় ধরনের সামাজিক কাজ করতে সংগঠনটি সবার দোয়া ও সহযোগিতা প্রার্থী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.