Sylhet Today 24 PRINT

সিলেটে শুরু হচ্ছে \'আইসক্রিম\' চলচ্চিত্রের প্রদর্শনী

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৬

সিলেটে চলচ্চিত্র নির্মাতা রেদওয়ান রনির পরিচালিত চলচ্চিত্র "আইসক্রিম" প্রদর্শনী শুরু হচ্ছে।

সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে আগামী বুধবার (৩১ মে) থেকে শুরু হয়ে প্রদর্শনী চলবে ৩ জুন পর্যন্ত। 

আয়োজকরা জানান, প্রতিদিন তিনটি শো থাকছে, যেগুলো দুপুর ১২ টা, বিকাল ৩:৩০ ও সন্ধ্যা ৭ টায় প্রদর্শিত হবে। প্রতিটি টিকেটের মূল্য ধার্য করা হয়েছে ১৫০ টা।

আয়োজকরা আরো জানান, লিডিং ইউনিভার্সিটি এর ২ টি ক্যাম্পাস,নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং আনন্দ ডিজিটাল স্টুডিও (জগন্নাথ জিউ মার্কেট, ২য় তলা জিন্দাবাজার পয়েন্ট,সিলেট) এ পাওয়া যাবে। 

উল্লেখ্য, সবগুলো শো তে চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী উপস্থিত থাকবেন।

  

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.