Sylhet Today 24 PRINT

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মে, ২০১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। 

সোমবার (৩০ মে) বাদ যোহর হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদে মিলাদ মাহফিল দোয়ার আয়োজন করা হয়।

উক্ত মিলাদ মাহফিল ও দোয়ায় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, মিফতাউল কবির মিফতা, সোহেল মাহমুদ, আবু হানিফ, তসির আলী, ডি.এইচ খান মিশু, আলতাফ হোসেন সুমন, এনামূল হক শামীম, বদরুল ইসলাম, রুমেল আহমদ, মাহবুবুল আলম, মুর্শেদ আহমদ, জিএম সেলিম চৌধুরী, সাকি আজিজ, আতাউর রহমান, লায়েক আহমদ, সাইফুল ইসলাম, শাহীন আহমদ, রুবেল ইসলাম।

অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কামরান আহমদ, আব্দুল বাছিত, আব্দুল মুতাকাব্বির সাকি, মাজহারুল ইসলাম মুর্শেদ, নজরুল ইসলাম, ওলিউর রহমান ফেরদৌস, রনি চৌধুরী, আজহার উদ্দিন অনিক, সায়কুল ইসলাম চৌধুরী, মিসলু আহমদ রাজ, আলী নুর, মঈন খান, মুমিতুজ্জামান সুজন, হুমায়ূন আহমদ, সানি আহমদ, এনাম আহমদ, আব্দুস সালাম লিমন প্রমুখ। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.