Sylhet Today 24 PRINT

সিলেটে বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক |  ৩১ মে, ২০১৬

বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) সিলেট বাস ডিপো শাখা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ মে) রাতে বিআরটিসি বাস ডিপো শাখা কমিটির উদ্যোগে তাদের কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট বাস ডিপো বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ(সিবিএ) ভারপ্রাপ্ত সভাপতি মোঃ. শমসের আলীর সভাপতিত্বে ও বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ. আজম খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলার শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কাউন্সিলর মোঃ. আজম খান, সিলেট বাস ডিপোর অপারেশন ম্যানেজার মোঃ. মফিজ উদ্দিন, সাবেক মহিলা কাউন্সিলর আছমা বেগম, মহানগর যুব শ্রমিকলীগের আহ্বায়ক শেখ সেলিম, জেলা শ্রমিকলীগের সহসভাপতি মোঃ. আব্দুস সাত্তার, মহানগর আওয়ামী লীগের সদস্য মতিউর রহমান রফিক, যুব শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ. আদনান খান হেলাল, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ. নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ.ছয়েছ খান, ২৭নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি এনামুল হক, আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অপূর্ব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ. নিজাম উদ্দিন, বাস ডিপোর শাখার সাধারণ সম্পাদক মোঃ. সোহেল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- বাস ডিপোর সহ-সম্পাদক চাঁদ মিয়া, সাংগঠনিক সম্পাদক পরশ রবি দাস, প্রচার সম্পাদক সালাম মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মানিক মিয়া ও কার্যকারী সদস্য রুবেল মিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.