Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের পাটলী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

নিউজ ডেস্ক |  ০১ জুন, ২০১৬

জগন্নাথপুরের নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হককে গনসংবর্ধনা দিয়েছে স্থানীয় জনগণ।

মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২ ঘটিকা এ সংবর্ধনা দেওয়া হয়।

পাটলী হাই স্কুল এর প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে পাটলী যুবসংঘের সাবেক সভাপতি আব্দুল মুবিন এর পরিচালনায় গনসংবর্ধনাটি নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজুল হকের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথির বক্তব্যে সিরাজুল হক বলেন, ইউনিয়ন বাসীর ভালবাসায় আজ আমি দুবারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আমি ইউনিয়বাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমি ইউনিয়নবাসীর কাছে সারা জিবন ঋণি। তাই আমি ইউনিয়ন বাসীর কাঙ্ক্ষিত উন্নয়নের মাধ্যমে ঋণ শোধ করার চেষ্টা করব।

তিনি আরোও বলেন, উন্নয়নের ধারাকে অব্যাহতলরাখতে আপনারা আমাকে সাহায্য সহযোগীতা করবেন।

এ সময় বক্তব্য রাখেন, প্রবীণ মুরব্বী হারিচ আলী, আলহাজ্ব লালা মিয়া।,খচরুজ্জামান চৌধুরী, লন্ডন আন্দুল খালিক, প্রবাসি ফয়জুল হক, প্রবাসি মুক্তার মিয়া, আওয়ামীলীগ নেতা লুতফুর রহমান, মধু মিয়া, ফটিক মিয়া, পাটলী ইউপি যুবলীগের আহবায়ক রাসেল আহমমেদ , যুগ্ন আহবায়ক নুমান শাহ কেনান, আব্দুল মুমিন ময়না, ছাত্রলীগ নেতা মারুফ,জুহের আহমদ চৌধুরী আহমদ, আকবর আলী,যুবায়ের, রহিম, পাটলী ছাত্রসমাজের পক্কে আবির মিয়া, নাইম, আহমদ,তাহের, মারুফ রানা,মিজু আহমদ, সেবুল মিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.