Sylhet Today 24 PRINT

\'এনটিফোর অ্যাপল এন্ড স্যামসাং প্রোডাক্টস\' কোম্পানীর উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৬

বুধবার (১জুন) ২০১৬ তারিখে তরুণ উদ্যোক্তা মুহাম্মদ নাসিফুল ইসলামের পরিচালনায় গঠিত কোম্পানি এনটিফোর অ্যাপল এন্ড স্যামসাং প্রোডাক্টস এর শুভ উদ্বোধন করেন কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

এতে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাসিফুল ইসলামের পিতা রাজনগর আইডিয়েল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নজরুল ইসলাম,উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবায়ের খান সহ সিলেট জেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।

তরুণ উদ্যোক্তা মুহাম্মদ নাসিফুল ইসলাম সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের এইচ.এস.সি পরীক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি আজাদুর রহমান আজাদ। সভাপতির বক্তব্য রাখেন মুহাম্মদ নজরুল ইসলাম ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বক্তব্য রাখেন তরুণ উদ্যোক্তা মুহাম্মদ নাসিফুল ইসলাম

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.