Sylhet Today 24 PRINT

বাজেটকে স্বাগত জানিয়ে সিলেটে যুবলীগ ও ছাত্রলীগের মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০১৬

‘প্রবৃদ্ধি সঞ্চারে নতুন মাত্রার’ লক্ষ্য নিয়ে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট মহানগর যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে সিলেটে নগরীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় আনন্দ মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।

সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, সাইফুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে, যুবলীগ নেতা কিশোর ভট্টাচার্য্য জনি প্রমুখ।

উলে­খ্য, বাংলাদেশের ৪৫তম বাজেট এবার। আর আওয়ামী লীগ সরকারের ১৭তম। অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দশম বাজেট এটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.