Sylhet Today 24 PRINT

যুবলীগে বিশৃঙ্খলাকারীদের কোন ঠাঁই নেই: হারুনুর রশীদ

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুন, ২০১৬

 বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিলেট জেলা ও মহানগর শাখার কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

কর্মিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট অর্থনীতিবীদ ড.আহমদ আল কবির, কর্মীসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

সভায় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন হচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। এ সংগঠন অত্যন্ত সুশৃঙ্খল ও সৃজনশীল একটি সংগঠন। এই সংগঠনে বিশৃঙ্খলাকারীদের কোন ঠাঁই নেই। জাতির জনকের কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদের সাংগঠনিক নেত্রী, তার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন ও মুক্তিযোদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবানয়নে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মিশন ভিশন বাস্তবায়নে যুবলীগ কর্মীদেরকে অতন্দ্র প্রহরী হিসাবে কাজ করতে হবে।

তিনি কর্মীদের হুঁশিয়ারী উচ্চারন করে বলেন কোন অনিয়ম অনৈতিক কর্মকাণ্ডের দায়দায়িত্ব যুবলীগ নিবেনা। তিনি বলেন বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে, বর্তমান সরকার একটি লক্ষমাত্রা নির্ধারণ করে সার্বিকভাবে দেশকে নিয়ে এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও প্রত্যাশা পূরনে শেখ হাসিনা একের পর এক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছেন।

২০১৬-১৭ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ জাতীয় বাজেট ঘোষণাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হসিনা ও সফল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কে আন্তরিক অভিনন্দন জানান তিনি।

সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহমদ শামীমের সভাপতিত্বে ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত কর্মিসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খাঁন মুক্তি, মাসুম বিল্লাহ চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.