Sylhet Today 24 PRINT

বাসদ সিলেট অঞ্চলের রাজনৈতিক শিক্ষাশিবির অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুন, ২০১৬

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জোনের রাজনৈতিক শিক্ষাশিবির শনিবার দিনব্যাপী মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

শিক্ষাশিবিরে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলু। মৌলভীবাজার জেলা বাসদের আহ্বায়ক ময়নূর রহমান মগনূর সভাপতিত্বে ও জেলা সদস্য মোজাহিদ আহমদের পরিচালনায় শিক্ষাশিবিরে আলোচনা করেন, হবিগঞ্জ জেলার আহ্বায়ক জুনায়েদ আহমদ, সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর , বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য মিটন দেবনাথ প্রমুখ।

শিক্ষাশিবিরে প্রধান আলোচক বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাহেদুল হক মিলু বলেন, বিপ্লবী কর্মীদের রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশের চলমান রাজনীতির পাশাপাশি অর্থনীতি, সংস্কৃতি, বিপ্লবী আন্দোলন সম্পর্কেও কর্মীদের শিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তার প্রতি জোড় দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.