Sylhet Today 24 PRINT

নরওয়ে আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০১৬

সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব এম এ গনি বলেছেন , মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াচ্ছে। উন্নয়নশীল দেশ সমূহের সম্মেলনে প্রশংসার জোয়ারে ভাসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

৪ঠা জুন নরওয়ে আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আজ শেখ হাসিনার জন্য বাংলদেশে স্বাধীনতা যুদ্ধপরাধীদের বিচার কার্যকর সম্ভব হচ্ছে, ছিটমহল সমস্যার সমাধান হচ্ছে , ভারত ও মায়ানামার বিরুদ্ধে সমুদ্র জয় হচ্ছে। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।দেশীবিদেশী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে একাই লড়ে বাংলাদেশকে উন্নয়নের শিকড়ে পৌছায় দিচ্ছেন বংগবন্ধুকন্যা।

বিশেষ অতিথির বক্তব্যে ডেনমার্ক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ড.বিদ্যুত বড়ুয়া বলেন , বঙ্গবনধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আজীবন আওয়ামী লীগের বিশ্বস্ত কর্মী হয়ে কাজ করতে পারার মধ্যে অন্যধরনের প্রাপ্তি আছে।

নরওয়ে আওয়ামীলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান খান এর সভাপতিত্বে মফিজুর রহমান এর উপস্থিতিতে বক্তব্য রাখেন সিরাজুল হক খান রানা ,আব্দুল ওয়াদুদ , ড. সবুজ মিয়া ,ইঞ্জিনিয়ার আহমেদ রুবায়েত, সাইফ শামস, মোহাম্মদ মাসুম, সানাউল হক হৃদয়সহ আরো অনেকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.