Sylhet Today 24 PRINT

আমিরাতে বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থার ইফতার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০১৬

গত ১৮ জুন আরব আমিরাতের শারজাহ এর একটি অভিজাত হোটেলে  বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা, সংযুক্ত আরব আমিরাত ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে। সংস্থার সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জি,এম,জায়গীরদার ও সহ-সম্পাদক আব্দুল হাছিব খোকনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট এর প্রথম সচিব (শ্রম) এ,কে,এম মিজানুর রহমান ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংস্থার ধর্ম সম্পাদক আব্দুল কাদের চৌধুরী ।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্থার উপদেষ্টা, বিশিষ্ট কমিউনিটি নেতা শেহাবুল আম্বিয়া, উপদেষ্টা  আব্দুল কাদির প্রমুখ।  আরো বক্তব্য রাখেন- সিনিয়র সহ সভাপতি আলী জাকের সিদ্দিকি, সহ সভাপতি হাজী বদরুল হোসেন, সহ সভাপতি ফয়ছল আহমদ, শাহজাহান আহমেদ ,সুমন আহমদ, সালেহ আহমদ,হোসাইন মাহমুদ আলতাফ,আমিনুল হাসান খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: জামান ফখরুল, কবির উদ্দিন, সামাদ সুহেল, আফজাল সাদেকীন, আরিফ সাদৎ চৌধুরী (রাজন), কয়েছ আহমেদ, কাছার উদ্দিন, এস,এম,শাহজাহান, আলী শাহজাহান, আবুল হোসেন, শেখ রাসেল আহমদ,ফয়ছল আহমদ, কামাল ফয়ছল, সাদিক আহমদ, মোঃ ইয়াহিয়া  জুনেদ আহমদ,আলতাফ হোসেন ও আবু জাহের আর প্রমুখ। ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেন, রোযার সঠিক শিক্ষা জীবনে কাজে লাগালে দেশ ও জাতি এগিয়ে যেতো। বক্তারা দুস্থদের পাশে দাঁড়াতে সবাইকে আহবান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.