Sylhet Today 24 PRINT

দৌলতপুর মাদ্রাসার গভর্ণিংবডির সদস্য হলেন সাংবাদিক রমিজ উদ্দিন

সিলেটটুডে ডেস্ক |  ২০ জুন, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার গভর্ণিংবডির বিদ্যুৎসাহী সদস্য মনোনীত হয়েছেন সাংবাদিক কাজী রমিজ উদ্দিন। সোমবার (২০ জুন) সকালে মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত নবগঠিত গভর্ণিংবডির প্রথম সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

সভায় সভাপতিত্ব করেন গভর্ণিংবডির সভাপতি উপজেলা মুক্তিযোদ্ধা কমা-ার ও প্রাক্তন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন।

এসময় সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আং গফফার, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা একেএমএ শাকুর, দাতা সদস্য নাজিম উদ্দিন, অভিবাবক সদস্য হাজী আজির উদ্দিন, হাজী আকবর হোসেন, হাজী আং সামাদ, ইমরানুল হক বাবু, শিক্ষক প্রতিনিধি ফয়জুল হক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা হারুনুর রশিদ, মহিলা অভিবাবক সদস্য আজমত আরা বেগম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.