Sylhet Today 24 PRINT

জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তার অপসারণ দাবিতে সোমবার মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

সিলেট জেলা শিল্পকলা একাডেমীর সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তের দ্রুত অপসারণ দাবিতে সোমবার মানববন্ধন আহ্বান করেছেন সিলেটের সর্বস্তরের সংস্কৃতিকর্মীবৃন্দ। ওইদিন বেলা ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেলে নগরীর সারদা হল সংলগ্ন নাট্য পরিষদের মহড়া কক্ষে অনুষ্ঠিত সিলেটের সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের সভায় এ মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রবীন সাংস্কৃতিক সংগঠক অনিলকৃষাণ সিংহ।

মানববন্ধনে সিলেটের সকল সংস্কৃতিকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

উল্লেখ্য, সিলেট জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন সংস্কৃতিকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.