Sylhet Today 24 PRINT

সিলেট জেলা বিএনপির ইফতার মাহফিল বাতিল

সিলেটটুডে ডেস্ক |  ০৩ জুলাই, ২০১৬

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে সিলেট জেলা বিএনপি ঘোষিত সোমবারের ইফতার ও দোয়া মাহফিল বাতিল করা হয়েছে।

রবিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- রাজধানীর গুলশান ট্রাজেডীতে গোটা জাতি শোকাহত। এমতাবস্থায় বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শক্রমে ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা বিএনপি ঘোষিত সোমবারের ইফতার কর্মসুচী বাতিল করা হয়েছে। সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় ইফতার মাহফিল বাতিল করায় জেলা বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

উল্লেখ্য যে, সোমবার নগরীর সানরাইজ কমিউনিটি সেন্টারে সিলেট জেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সার্বিক বিবেচনায় ইফতার মাহফিলটি বাতিল করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.