Sylhet Today 24 PRINT

‘সাইক্লিস্টস অফ শ্রীমঙ্গল’-এর এক বছর পূর্তি

সিলেটটুডে ডেস্ক |  ০৪ জুলাই, ২০১৬

অবারিত সবুজের ভূমি শ্রীমঙ্গল ভিত্তিক সাইক্লিং গ্রুপ "সাইক্লিস্টস অফ শ্রীমঙ্গল" পথচলার একবছর পূর্ণ করেছে। একবছর পুর্তি উপলক্ষে সোমবার রাতে জন্মদিন পালন করেন গ্রুপটির সদস্যরা।

রাত সাড়গে ৮ টায় ভানুগাছ রোডস্থ ক্যাফেটেরিয়াতে কেক কেটে এই জন্মদিন পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন খোকন, অলক, রকি, মানিক, বাপন, মাসুদুল, সিপন, মাহিয়ান সহ স্থানীয় সাইক্লিস্টরা।

 "সবুজের জন্য সাইক্লিং" এই স্লোগান নিয়ে যাত্রা শুরু করা "সাইক্লিস্টস অফ শ্রীমঙ্গল" গ্রুপ এলাকায় সাইক্লিং জনপ্রিয় করতে এক বছর ধরে নানা গন্তব্যে রাইড দিয়েছে।হচ্ছে এই গ্রুপের স্লোগান।  

জন্মদিনের অনুষ্ঠানে আগামীতে বিভিন্ন  সামাজিক সচেতনতা সহ নানা কর্মকাণ্ড তে নিজেদের যুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেছে এই সাইক্লিং গ্রুপ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.