Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় দরিদ্রদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটটুডে ডেস্ক |  ০৬ জুলাই, ২০১৬

তরুণ সমাজ সেবক, এলজিইডির প্রথম শ্রেনির ঠিকাদার কামরুজ্জামান জুয়েনের পক্ষ থেকে অসহায় দরিদ্র ও কেটে খাওয়া মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ জুলাই) কুলাউড়া পৌরসভায় তার নিজ ওয়ার্ডে তিনি উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী করেন। এ সময় তিনি বলেন সমাজের অনেক বিত্তবান মানুষ রয়েছে। সবাই এগিয়ে আসলে খুব সহজভাবে আমাদের দেশে দারিদ্রতা দূর করা সম্ভব। সবাইকে যার যার অবস্থান থেকে সাধ্যমতো এসব সুবিধা বঞ্চিত মানুষদের পাঁশে দাঁড়ানোর আহবান জানান তরুণ সমাজ সেবক কামরুজ্জামান জুয়েন।

বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনকাল পত্রিকার কুলাউড়া প্রতিনিধি ও সীমান্ত ডাকের সিনিয়র রিপোর্টার মোক্তাদির হোসেন, কুলাউড়া ব্যবসায়ী সাইফুর রশিদ সুমন, সফিকুর রহমান খান সাফি, রবিউল হোসেন কালা, সীমান্তের ডাকের অফিস সহকারী তসিম হাসান, নুরুল আমিন, আলাউদ্দীন, আব্দুস সামাদ ও খোকন গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.