Sylhet Today 24 PRINT

কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের মায়ের মৃত্যু, ছাত্রদলের শোক

সিলেটটুডে ডেস্ক  |  ১৩ জুলাই, ২০১৬

সিলেট সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিনের মা হাসনা বেগম(৭২) বুধবার সকাল ১০টায় শিবগঞ্জ লামাপাড়াস্থ নিজ বাসভবনে মারা গেছেন। মৃত্যুকালে তিনি চার পুত্র ও চার কন্যাসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
তার জানাযার নামাজ আজ বাদ মাগরিব স্থানীয় হযরত হাতিম আলী(র.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

লামাপাড়া নিবাসী মরহুম আব্দুল ওয়াহাবের স্ত্রী হাসনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যু সংবাদ শুনে অনেকেই তার বাসায় ভিড় করেন।  

শোক : হাসনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর ছাত্রদল সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, জেলা ছাত্রদল সভাপতি  সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না ও মহানগর সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লোকমান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.