Sylhet Today 24 PRINT

বড়লেখার শাহবাজপুরে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি |  ০৯ আগস্ট, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

স্থানীয় হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, প্রবাসী সোহরাব হোসেন, বিজিবি’র সুবেদার আলতাফ হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, ইউপি যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, মাওলানা হোসাইন আহমদ, নুরুল ইসলাম খান, ইউপি ছাত্রলীগ আহবায়ক জাকের আহমদ, শিক্ষার্থী হোসনে আরা খানম, তানিয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.