Sylhet Today 24 PRINT

জঙ্গিবাদের প্রতিবাদে জহিরিয়া এম. ইউ উচ্চবিদ্যালয়ে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি |  ১৩ আগস্ট, ২০১৬

দেশব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান প্রতিরোধে সিলেট শহরতলীর জহিরিয়া এম. ইউ উচ্চবিদ্যালয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (১৩ আগস্ট)  সকালে স্কুলের সামনে সিলেট তামাবিল মহাসড়কের পাশে শিক্ষক, শিক্ষার্থী সহ গভর্নিং কমিটির সদস্যরা মানব বন্ধন কর্মসূচী পালন করেন।

এ সময় বক্তারা বলেন, সামাজিক আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদকে রুখে দাড়াতে হবে। ইসলামের নামে মানুষ হত্যাকারীরা বিপথগামী উল্লেখ্য করে তরুণ প্রজন্মকে এদের প্রতিহতের আহবান জানান।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, গভর্নিং কমিটি’র সভাপতি আতিকুর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমিন ও প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি আইয়ুব আলী সজিব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.