Sylhet Today 24 PRINT

বুধবার কবি শামসুর রাহমানের প্রয়াণ বার্ষিকী পালন করবে প্রারম্ভিকা প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি |  ১৬ আগস্ট, ২০১৬

আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি শামসুর রাহমানের ১০ম প্রয়াণ বার্ষিকী পালন করবে প্রতিভার প্রতিস্বাক্ষর প্রারম্ভিকা প্রকাশ, সিলেট।

প্রতি বছরের ন্যায় এবারও ১৭ আগষ্ট বুধবার সন্ধ্যা ৬টায় মদন মোহন কলেজ, সিলেটের শিক্ষক মিলনায়তনে কবির প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে প্রারম্ভিকা প্রকাশ, সিলেট নিবেদিত লেখা পাঠ ও আলোচনা সভার আয়োজন করেছে।

কবি ও লিটলম্যাগ সম্পাদক পুলিন রায়’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ, কবি ও লোকসাহিত্য গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক মিহির চৌধুরী ও গল্পকার জামান মাহবুব প্রমুখ।

কবি শামসুর রাহমানকে নিবেদিত লেখাসহ সকল প্রগতিশীল লেখকদের অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন প্রকাশক ধ্রুব গৌতম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.