Sylhet Today 24 PRINT

রক্তদানমূলক সংগঠন ‘সঞ্চালনের’ নতুন অফিসিয়াল নাম্বার

প্রেস বিজ্ঞপ্তি |  ২০ আগস্ট, ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের রক্তদান মূলক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’ ২০০৯ সাল থেকে সিলেট বিভাগের গরিব মুমুর্ষ রোগীদের জন্য বিনামূল্যে রক্ত সংগ্রহের কাজ করে আসছে। এই কাজে সঞ্চালন এতদিন অফিসিয়াল নাম্বার হিসেবে সিটিসেলের ০১১৯৫৪০০৩৮৩ এই নাম্বারটি ব্যাবহার করে আসছিলো।

সম্প্রতি সিটিসেলকে সরকার কর্তৃক বন্ধ ঘোষণা করায় সঞ্চালন তার অফিসিয়াল নাম্বারটি পরিবর্তন করেছে। সঞ্চালনের বর্তমান অফিসিয়াল নাম্বারটি হলো ০১৬১১৪০০৩৮৩; এখন থেকে সকল সেবা প্রত্যাশীদেরকে এই নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন সভাপতি আতিয়ার রহমান।

তিনি সকলকে এই বার্তাটি আশেপাশের লোকদের অবিহিত করতে অনুরোধ করেন।

প্রসঙ্গত, ‘রক্তের  প্রবাহে গড়ি আত্মার বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে ২০০৯ সালে যাত্রা শুরু করে ‘সঞ্চালন’। এই পর্যন্ত সংগঠনটি সাড়ে ৬হাজার ব্যাগ রক্ত বিনা মূল্যে সিলেট বিভাগের সাধারণ মানুষকে সরবরাহ করেছে বলে জানান সাধারণ সম্পাদক জান্নাতী নাঈম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.