Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ২০ আগস্ট, ২০১৬

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা কর্তৃক এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এ উপলক্ষে শনিবার (২০ আগস্ট) সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু কিশোররা তিনটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গৌতম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে নন্দিতা দত্তের সঞ্চালনায় কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মোকাদ্দেস বাবুল, ধ্রুব গৌতম, গুলজার আহমদ প্রমুখ। নৃত্য পরিবেশন করে ছন্দ নৃত্যালয় ও শিল্পাঙ্গন সিলেট এর নৃত্যশিল্পীরা। সংগীত পরিবেশন করেন জামাল উদ্দিন হাসান বান্না, নিলেন্দু ভট্টাচার্য, কাকলী দত্ত মুন্নি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম, নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি গৌতম চক্রবর্তী, সাধারণ সম্পাদক আবু তাহের। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশফাক আহমদ মিশু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.