Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন

সিলেটটুডে ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৬

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ ও কাউপুর গ্রামবাসীর যৌথ উদ্যোগে নির্মিত ‘পূর্ব কাউপুর সড়কের ১৭শ’ফুট ইটসলিং কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার নামফলক উন্মোচন ও ফিতা কেটে উন্নয়ন কাজের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

উদ্বোধন শেষে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, সকলের সহযোগীতায় উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এগিয়ে যাচ্ছে বিশ্বনাথ। এলাকার যে কোন উন্নয়নে সহযোগীতা পেলে জনপ্রতিনিধি হিসেবে আরও সহযোগীতা করার ঘোষণাও দিয়েছেন তিনি। 

পূর্ব কাউপুর গ্রামের প্রবীণ বাসিন্দা মতি লাল দে’র সভাপতিত্বে ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সুহেলের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আফিজ আলী, পাক্ষিক বিশ্বনাথ বার্তার সম্পাদক মোসাদ্দেক হোসেন সাজুল। সভায় গ্রামের পক্ষে বক্তব্য রাখেন ফনি লাল দে, মফিজ আলী, আবদুল করিম, সোলেমান খান বাবুল, বিজয় চন্দ্র দে, বাবুল মিয়া।

এসময় উপস্থিত ছিলেন মুসলিম আলী, শ্যামল দে, আবদুল খালিক, বিকাশ দে, শাহ ফয়ছল আহমদ, শুভ্র দে, জুয়েল আহমদ, জুবের আহমদ, মাজহারুল ইসলাম, ফয়জুল ইসলাম, জাহেদ আহমদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোরা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহফুজ আহমদ রাজু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.