Sylhet Today 24 PRINT

শুক্রবার সিলেট নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৬

জরুরী মেরামত কাজের জন্য শুক্রবার (২ সেপ্টেম্বর) সিলেট নগরী বিভিন্ন এলাকায় সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

শেখঘাট উপকেন্দ্রের অধীনে ১১ কেভি এলাকাগুলো হচ্ছে ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, ক্বীন ব্রীজ ও নবাব রোড।

ওসমানী মেডিকেল ফিডারের আওতাধীন এলাকাগুলো হচ্ছে মির্জাজাঙ্গাল, রামের দিঘীরপাড়, সুরমা মার্কেট, তোপখানা, লাল দীঘিরপাড়, নবাব রোড, ঘাসিটুলা, মজুমদারপাড়া, শামীমাবাদ, কানিশাইল, বেতপাড়া, কলাপাড়া, টিকরপাড়া, শেখঘাট, ক্বীন ব্রীজ, কাজিরবাজার, তেলিহাওর, তালতলা, মেডিকেল রোড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া ও সাগরদীঘিরপাড়।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.