Sylhet Today 24 PRINT

কানাইঘাটের সীমাবাজার অাঞ্চলিক শাখা ছাত্রলীগের কমিটি গঠন

সিলেটটুডে ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০১৬

কানাইঘাট উপজেলার সীমাবাজার অাঞ্চলিক ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে কমিটি গঠন উপলক্ষে এক সভা সীমাবাজার ছাত্রলীগের সাবেক সভাপতি অাব্দুল্লাহ অাল মামুনের সভাপতিত্বে ও সাবেক সভাপতি কালাম অাযাদের উপস্থাপনায় স্থানীয় সীমাবাজারে অনুষ্টিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে দিলদার হোসেন মাসুম কে সভাপতি, আবদুর রাহমানকে সাধারণ সম্পাদক ও হাসান আহমদকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটি অাগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সীমাবাজার আওয়ামীলিগের সভাপতি হাজী আব্দুল জলিল মেম্বার, প্রবাসী কমিউনিটি নেতা শিব্বির অাহমদ উসমানী, শাহাব উদ্দিন, শাহেদ আহমদ. শামছুর উদ্দিন, বিলাল উদ্দিন, শিব্বির আহমদ,আজমল হুসেইন, আবদুল কুদ্দুস,রুহুল আমীন,হারিছ উদ্দিন,সারোয়ার হুসাইন,ছাত্রলীগ নেতা মাহবুব হুসাইন,রিয়াজ উদ্দিন, শাহিন আহমদ, মাসুদ আহমদ, মাহফুজুর রাহমান মাসুম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.