সিলেটটুডে ডেস্ক | ২৩ সেপ্টেম্বর, ২০১৬
সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, আমার নির্বাচনী এলাকার প্রতিটি বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা মানববন্ধন করেছে, জঙ্গিবাদ-সন্ত্রাসের বিরুদ্ধে। প্রতিটি এলাকায় জনসচেতনতা গড়ে তোলা হয়েছে। এই দৃষ্টান্ত বিশ্বের কোথাও দেখাতে পারেনি। যেভাবে আমরা ৩৩ কোটি বই দিয়ে সারা বাংলাদেশে তাক লাগিয়েছি। আমাদের সন্তানরা যারা লেখাপড়া করছে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমাদের নৈতিক দায়িত্ব জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
তিনি শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার ১০নং কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জঙ্গি, সন্ত্রাস ও নাশকতা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী আরো বলেন, আমার নির্বাচনী এলাকার ১৮টি ইউনিয়নের প্রত্যেকটি স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসার নারী-পুরুষ আন্দোলন গড়ে তুলে ছিল বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউনাইটেড ন্যাশন্সে বাংলায় বক্তব্য দিয়েছেন। তিনি বলে ছিলেন, “সারাবিশ্বে জঙ্গিবাদ চলছে, এটার অবসান চাই। এই জঙ্গিবাদ কিভাবে সৃষ্টি হয়েছিল সেটাও আমরা জানতে চাই।” আজকে বাংলাদেশ বিশ্বে জিডিপিতে ৫ম স্থান অধিকার করেছে। আমরা ২০০৯ সালে যখন ক্ষমতা গিয়েছিলাম তখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল মাত্র ৬ বিলিয়ন। এখন ৩১ বিলিয়নে দাঁড়িয়েছে। গড় মাথাপিছু আয় ছিল ৪২ হাজার টাকা। এখন ১ লক্ষ ২০ হাজার টাকায় দাঁড়িয়েছে। দারিদ্র সীমার হার ছিল ৩২%, এখন ২২%-এ নেমে এসেছে। শিশু মৃত্যুর হার ছিল একহাজারে ৪৭, এখন তা ৩৬। আমরা প্রথম বাজেট দিয়েছিলাম ৫৬ হাজার কোটি টাকা। বর্তমান বাজেট সাড়ে ৩ লক্ষ হাজার কোটি টাকা পেশ করা হয়েছে। তাই চিন্তা করা উচিত যারা এদেশের জন্য কাজ করে তাদের এই প্রচেষ্টার ফলশ্রুতিতে আমাদের এই অর্জনকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের মাধ্যমে নস্যাৎ করতে দেয়া যাবে না।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম ও খলিল উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সহ সভাপতি আব্দুস সালাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন রাসেল, কামালবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক চন্দন দত্ত, এমপির সমন্বয়কারী শাহ মোঃ ছমির, জেলা ছাত্রলীগ নেতা আলী আহমদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আনোয়ার হোসেন মাষ্টার, আওয়ামীলীগ নেতা ফারুক মেম্বার, সিলাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আলী, কামালবাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিক মিয়া, জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন দিলু, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহার, ছাত্রলীগ নেতা সিদ্দিকুর রহমান খালেদ।
উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ নেতা শামসুল হক, বরইকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌছ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, আওয়ামীলীগ নেতা মাহমুদ আলী নিজাম, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবরুল ইসলাম জবরু, তেতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রানা, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, কামালবাজার ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদকদের মধ্যে আব্দুর রউফ, শফিক মিয়া, জালাল উদ্দিন, হাজী তাজির মিয়া, কচির মিয়া, রিয়াজ উদ্দিন, আনোয়ার হোসেন আখলেছ, মুক্তিযোদ্ধা আলতা মিয়া, দিলোয়ার হোসেন লিলু, হাফিজ মোঃ উস্তার, ময়না মিয়া, আব্দুল ওয়াহিদ, আব্দুল হাফিজ, আতিকুল হক আব্দুল্লাহ, আলতা মিয়া, হেলাল আহমদ, কামাল, লিলু মিয়া, নজরুল, আব্দুর রহমান সাধু, মোল্লারগাঁও ইউনিয়ন সচিব আব্দুল করিম প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী পশ্চিম কুড়িগ্রাম পাকা রাস্তার মুখ হতে পশ্চিম কুড়িগ্রাম জামে মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন (ইটসলিং) কাজের ফলক উন্মোচন করে উদ্বোধন করেন।