Sylhet Today 24 PRINT

বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজে মতিন রাজিয়া ফাউন্ডেশনের অনুদান প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ২৫ সেপ্টেম্বর, ২০১৬

বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ সিলেটে মতিন রাজিয়া ফাউন্ডেশন সিলেট’র পক্ষ থেকে ২টি কম্পিউটার ও ২টি প্রজেক্টর ক্রয়ের জন্য এক লক্ষ বিশ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মতিন রাজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কল্লোল আহমদ’র নেতৃত্বে এক প্রতিনিধি দল বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।

তারা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে মুগ্ধ হয়ে প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য ২টি কম্পিউটার ও ২টি প্রজেক্টর ক্রয়ের জন্য অনুদান হিসেবে এক লক্ষ বিশ হাজার টাকার একটি চেক বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক’র কাছে হস্তান্তর করেন।

এ সময় মতিন রাজিয়া ফাউন্ডেশনের অনুদানের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.