Sylhet Today 24 PRINT

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

সিলেটটুডে ডেস্ক |  ২৯ সেপ্টেম্বর, ২০১৬

জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

শিক্ষানুরাগী সৈয়দ শাহ কামাল এর সভাপতিত্বে ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, এলাকার প্রবীন ব্যক্তি সমাজসেবী সৈয়দ মছব্বির আলী, সৈয়দ নুরুল ইসলাম দুলু, সৈয়দ ছাবির মিয়া,সৈয়দ তৈফুর আহমদ, সৈয়দ আক্কাছ আলী,মোহাম্মদ আবু তাহের তারা মিয়া, সৈয়দ মশুর আলী,সৈয়দ খলিল আহমদ চৌধুরী প্রমুখ। সভায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে ছোট কালভার্ট ভেঙ্গে নতুন কালভার্ট নির্মাণ, বিদ্যালয়ের রাস্তা পাকাকরণ, ও বরখা রাস্তার পাশে গার্ডওয়াল নির্মাণের সিদ্ধান্ত হয়। আগামী দুই তিন মাসের মধ্যে উন্নয়নকাজগুলোর সম্পন্নর আশ্বাস প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.